অপহরণ মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

আপডেট : ০৬ জুন ২০২২, ০৬:৩৪ পিএম

লক্ষ্মীপুরে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে যুবককে অপহরণের ঘটনার মামলায় মো. স্বপন নামের এক পলাতক আসামিকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম সোমবার (৬ জুন) এ রায় দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসেকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার আবির নগর গ্রামের বাসিন্দা অহীদুল হকের ছেলে মোহাম্মদ আলীকে চাকরি দেবেন বলে দুই লাখ টাকা নেন প্রতিবেশী মৃত আব্দুর রবের ছেলে মো. স্বপন। পরে চাকরি না দিয়ে টালবাহানা করতে থাকলে তার কাছ থেকে টাকাগুলো ফেরত চান আলীর পরিবার। পরে ২০১৩ সালের ১৩ মে তারিখে মো. আলীকে অপহরণ করা হয়। এখনো তার কোন হদিস মেলেনি। 

এ ঘটনায় আলীর স্ত্রী আফরোজা আক্তার নয়ন বাদী হয়ে থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালে ২৩ এপ্রিল মো. স্বপন ও মো. হেলাল নামে এ দু’জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। 

আদালত দীর্ঘ শুনানী শেষে স্বপনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও হেলালকে বেকসুর খালাস দেন। 

এর আগে আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলে স্বপন জামিনে বের হয়ে পালিয়ে যায়।


একাত্তর/এআর

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর