৬১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে সীতাকুণ্ডের ডিপোর আগুন

আপডেট : ০৭ জুন ২০২২, ০২:৪১ পিএম

দীর্ঘ ৬১ ঘণ্টার চেষ্টার পর বিএম কন্টেইনার ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন কসেনাবাহিনীর ২৪ বিগ্রেড ১৮ বি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম হিমেল।

তিনি জানান, ডিপো এখন ঝুকিমুক্ত। বড় ধরনের আগুন লাগার সম্ভাবনা নেই। পাশাপাশি হাইড্রোজেন পার-অক্সাইড এর কন্টেইনারগুলো আলাদা করা হয়েছে। 

এছাড়া ডিপোতে আর কোন কেমিক্যাল ছিলো কিনা সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল তা নিয়ে কাজ করছে।

চরম অব্যবস্থাপনা ছিলো বিএম কন্টেইনার ডিপোতে। নিয়ম না মেনে  ২৭ টি হাইড্রোজেন পার-অক্সাইড কন্টেইনার রাখা ছিল সেখানে।  এর ভেতর ১৫টি কন্টেনার চিহ্নিত করা গেলেও খোঁজ মেলেনি বাকি ১২ টির। কনটেইনারগুলোতে স্তুপ করে রাখা ছিল হাইড্রোজেন পার-অক্সাইড। আগুনের তীব্রতা বাড়াতে সাহায্য করে এই দাহ্য পদার্থ। 

লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম হিমেল জানান, বোঝার উপায় নাই কনটেইনারগুলোতে স্তুপ করে রাখা ছিল দাহ্য পদার্থ নাকি কাপড়ের পণ্য! তেমন কিছুই লেখা ছিলো না। তারপরও দাহ্য পদার্থগুলো রাখা হয় একত্রে।
আরও পড়ুন: কলকাতার সিবিআই আদালতে পিকে গংদের তোলা হবে আজ

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ বিস্ফোরণে হতাহত হন।

এ ঘটনায় ৪১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২০০ জনের বেশি। দমকল বিভাগ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে তাদের ৯ জন সদস্য নিহত হয়েছেন।

এই কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইড রাসায়নিক থাকায় সেখানে এত বড় বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর এই রাসায়নিকের কারণেই আগুন নেভাতে বেগ পেতে হয়েছে  ফায়ার ফাইটারদের।


একাত্তর/এসএ

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর