হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, নবজাতকসহ আহত আরও তিন

আপডেট : ০৮ জুন ২০২২, ০২:০৯ পিএম

হবিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক নবজাতকসহ আরও তিন জন আহত হয়েছে। তাদের মধ্যে নবজাতকটিকে সিলেট ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

বুধবার (৮ জুন) বেলা ১১টার দিকে হবিগঞ্জ সদরের হবিগঞ্জ-লাখাই সড়কের লুকড়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মাছুরা বেগম (২২)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, লাখাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ আসছিল। পথে অটোরিকশাটি লুকড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।

আরও পড়ুন: আশুলিয়ায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে নবজাতক শিশুকে সিলেট ও অপর আহত জাবেদ মিয়াকে আশঙ্কাজনক হওয়ায় ঢাকা পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর