আশুলিয়ায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৮ জুন ২০২২, ১২:১৩ পিএম

সাভার উপজেলার আশুলিয়ার তাজপুর এলাকায় অবৈধভাবে নেয়া প্রায় ১ হাজার বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নরসিংহপুর বাংলাবাজার দিয়াখালির দক্ষিণ তাজপুর এলাকায় বিভিন্ন মহল্লায় মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বাসাবাড়ির এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাহাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এলাকাবাসী জানায়, কতিপয় চিহ্নিত অসাধু লোকজন রাতের আঁধারে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে ৪০ হতে ৫০ হাজার করে টাকা নিয়ে তিতাসের মূললাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সব এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় নিম্নমানের পাইপ রাইজার ও প্রায় ১০০টি চুলা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডের আগুনে আরও একজনের মৃত্যু

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিও) প্রকৌশলী আবু সাহাদাৎ মো. সায়েম বলেন, রাতে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে। অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


একাত্তর/আরএ

সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর