চমেকে স্বজনের খোঁজে এখনো ছবি নিয়ে ঘুরছেন অনেকে

আপডেট : ০৮ জুন ২০২২, ০৮:২০ পিএম

পাঁচদিন পার হলেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুনে পুড়ে নিহতদের। হাসপাতালে মর্গে রাখা আছে ১৭ জনের মৃতদেহ। 

নিখোঁজ স্বজনদের খোঁজ নিতে ছবি নিয়ে অনেকেই ভিড় করছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চত্বরে। কেউ কেউ ব্যানার নিয়েও জানাচ্ছেন স্বজনের খোঁজ দেয়ার দাবি।

বুধবার সকালে চমেকের সামনে গেলো, ভাইয়ের পরিচয়পত্র কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন মামুন হোসেন। এসেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে। 

তার ভাই বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ রয়েছেন ফায়ার ফাইটার শফিউল ইসলাম। মামুন জানান, শফিউলের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর নিখোঁজ সংবাদে এখন তিনি অসুস্থ। 

মামুন আরও জানান, ছেলের শোকে মা শাহনাজ পারভীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চারদিন ধরে কিছুই মুখে তোলেননি তিনি। বেশিরভাগ সময় থাকছেন অচেতন।

প্রায় একই গল্প পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তারের। তার স্বামী আবদুল মনির হোসেন ছিলেন বিএম ডিপোর ক্রেন অপারেটর। সেখানে বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ তিনি। 

মাত্র সাত মাসের সংসার মনির-রহিমার। এর মধ্যেই সীতাকুণ্ড ট্র্যাজেডিতে এলোমেলো তাদের সংসার। বিয়ের সাত মাসের মাথায় নিখোঁজ স্বামীর জন্য রহিমার আহাজারি তাই থামছে না।

একইভাবে ডিপো শ্রমিক আতিকুলের খোঁজে হাতিয়া থেকে এসেছেন তার স্ত্রী শাহনাজ বেগম। তিনিও কোন কুল কিনারা করতে পারেননি। 

প্রিয়জনদের ফিরে পেতে এ রকম প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। তাদের আশা- প্রিয়জনের মৃতদেহের শেষকৃত্য করার। 

এখন শনাক্ত না হওয়া ১৭ জনের মৃতদেহ রাখা আছে হাসপাতালে মর্গে। তাদের চিহ্নিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করছেন সিআইডি'র ফরেনসিক বিভাগ। 

এদিকে, হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন ৬৪ জন। গেলো শুক্রবার সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। 



একাত্তর/এসজে
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর