গরু চুরির সময় দুই সহযোগীসহ নারী আটক

আপডেট : ০৮ জুন ২০২২, ১১:২২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরু চুরির সময় লিমা আক্তার নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানের চালক রাসেল শেখ এবং তার সহকারী সাদ্দাম হোসেনও আটক করেন তারা। 

বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

খামারী শাওন জানান, গরুচোর লিমা তাদের বাড়িতে ঢুকে বাথরুম ব্যবহারের অনুমতি চান। পরে লিমা সুযোগ বুঝে বাইরের গেট আটকিয়ে খামারের একটি গরু চুরি করে পিকআপ ভ্যানে উঠিয়ে পালানোর চেষ্টা করেন। 

আরও পড়ুন: পদ্মা সেতু নিয়ে গুজব সৃষ্টির অভিযোগে যুবক আটক

এসময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা টের পেয়ে তাদের ধাওয়া করে আটকের পর গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। 

রূপগঞ্জ থানার উপ-সহকারী পরিদর্শক আব্দুল করিম জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছেন।


একাত্তর/এসজে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর