পাহাড়ি ঢলে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২২, ০৬:০৮ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে পাহা‌ড়ি ঢ‌লে সৃষ্ট বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে দিয়া মনি নামে ১৪ মাস বয়সের এক শিশুর । 

শুক্রবার (১০ জুন) দুপু‌রে উপজেলার সদর ইউনিয়নের সারি কালিনগর (বালুর চর) এলাকায় এ ঘটনা ঘটে। দিয়া ম‌নি ওই এলাকার রফিকুল ইসলা‌মের মেয়ে।

পু‌লিশ ও স্থানীয় ইউপি সদস্য আজিজল হক জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে দিয়া মনি বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ সবার অজা‌ন্তে বন‌্যার পানি‌তে চ‌লে যায়। এ‌দি‌কে, দিয়া ম‌নি‌কে পাওয়া যাচ্ছিল না। প‌রে খোঁজাখুঁজি শুরু ক‌রে প‌রিবা‌রের সদস‌্যরা। এক পর্যায়ে বাড়ির পাশেই বন্যার পানি থে‌কে দিয়ামনি মর‌দেহ উদ্ধার ক‌রে। এ ঘটনার নিহ‌তের প‌রিবা‌রে নে‌মে‌ছে শো‌কের ছায়া।

ঝিনাইগাতী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


একাত্তর/এসএ

টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৩৯ জন উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
আদিবাসী, উপজাতি নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী; পার্বত্য শান্তি চুক্তির পরও গেলো দেড় যুগেও পাহাড়ি জাতিগোষ্ঠীর পরিচয়ের বিতর্কটাই শেষ হয়নি।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর