রাত পোহালেই কুমিল্লা নগরীতে ভোট উৎসব, প্রস্তুত ইসি

আপডেট : ১৪ জুন ২০২২, ০৭:৪৪ পিএম

এখন শুধু রাত পোহানোর অপেক্ষা। বুধবার সকাল থেকেই নগরপিতা নির্বাচনে ভোট উৎসবে মেতে উঠবেন কুমিল্লাবাসী। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম। 

রিটানিং কর্মকর্তা হুশিয়ারী দিয়ে বলেছেন, কোনো বুথে স্লো ভোটিংসহ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে কমিশন। 

অন্যদিকে কুমিল্লা জেলার পুলিশ সুপার জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করতে ও ভোটের উৎসব নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।  

গোমতি পাড়ের ভোট উৎসবের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। নির্বাচন ঘিরে উত্তাপ আর নানা সমীকরণ মাথায় রেখে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট দেবেন কুমিল্লাবাসী।

মঙ্গলবার সকালে জিলা স্কুল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ইভিএম মেশিনসহ নির্বাচনী সামগ্রী। ট্রাকে করে সকাল থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

যান্ত্রিক গোলযোগের আশঙ্কা থাকায় অতিরিক্ত ইভিএম মেশিন দেয়া হয়েছে সব বুথে। কড়া নিরাপত্তায় তা নিয়ে যাওয়া হয় ১০৫টি কেন্দ্রে। 

সিটি নির্বাচনে দুই লাখের বেশি ভোটার ১০৫ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৫টি ভোট কেন্দ্রে বুথ রয়েছে ৬৪০টি।

কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমরা সুষ্ঠু ভোট করার জন্য বদ্ধপরিকর। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্কুলার অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

সব কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার, নির্বাহী হাকিম রয়েছেন। জেলা প্রশাসক, পুলিশের কর্মকর্তারা সবাই সজাগ থাকবেন। 

এছাড়া বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা না ঘটে। আমি আশাবাদী, একটি ভালো নির্বাচন হবে।

শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রতি কেন্দ্রে কমপক্ষে ছ’সাতজন পুলিশ ও ২০ জন আনসার সদস্য, কেন্দ্রের বাইরে মোতায়েন থাকবে র‌্যাব ও পুলিশের ভ্রাম্যমাণ দল। 

পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, নির্বাচনের দিন কর্তব্যরত অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য গাফিলতি বা অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সব পুলিশ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি জানান, নির্বাচনে তিন হাজার ৬০৮ জন পুলিশ সদস্য মাঠে থাকবেন। তাঁরা কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে কোনো ধরনের ঝামেলা সহ্য করা হবে না।

এছাড়া ভোট কেন্দ্রের ১৮০ গজের মধ্যে অবস্থান করা যাবে না। সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে ও ভোটারদের নিরপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

পূর্ব ঘোষণা অনুযায়ী কুমিল্লা মহানগরের ১০৫টি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামরা। যা চালু থাকবে বৃহস্পতিবার রাত পর্যন্ত। এসব ক্যামেরা ঢাকার নির্বাচনী কার্যালয় থেকেও দেখা যাবে।

নির্বাচনে ১০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৫টি তল্লাশি চৌকি, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৩০টি টিম, ৫২ জন নির্বাহী হাকিম, ৯ জন বিচারিক হাকিম থাকবেন। 

নির্বাচনে ইভিএমে কোনো ধরনের যান্ত্রিক গোলযোগ দেখা দিলে ৩৫ জন ব্যক্তি তাৎক্ষণিকভাবে সেটি মেরামত করবেন। ১০৫টি ভোটকেন্দ্রের সারিতে একটি করে সিসিটিভি ক্যামেরা থাকবে।

প্রতি বুথে একটি করে মোট ৬৪০টি সিসিটিভি ক্যামেরা থাকবে। ভোট কক্ষের ভেতরে কোনো এজেন্ট কোন ভোটারকে প্রভাবিত করলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বোচ্চ দুইজনের বেশি সংবাদ কর্মী ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবেন না। সেই সঙ্গে ১০ মিনিটের বেশি ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবে না। এনিয়ে নির্দেশনাও দেয়া হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন। মোট কেন্দ্র ১০৫টি। 

এবারের নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী। ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।

একাত্তর/এআর

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর