ভোটের আগে মেহেরপুর সদর থানার ওসির বদলি

আপডেট : ১৫ জুন ২০২২, ১২:০৮ এএম

মেহেরপুর পৌরসভা নির্বাচনের আগেই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খানের বদলির আদেশ কার্যকরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

বুধবার (১৫ জুন) মেহেরপুর পৌরসভাসহ চার ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বদলির আদেশ সংক্রান্ত চিঠির বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য এ আদেশ দিয়ে মঙ্গলবার (১৪ জুন) নির্বাচন কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শককে আদেশ কার্যকরের জন্য পত্র দেওয়া হয়েছে। 

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, ইতিমধ্যে বদলির আদেশপ্রাপ্ত মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানকে নির্বাচনের পূর্বেই বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচনের পূর্বেই এই আদেশ কার্যকর করতে হবে।


একাত্তর/জো 

দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর