শান্তিপূর্ণ ভোটের মধ্যেই কয়েক কেন্দ্রে উত্তেজনা

আপডেট : ১৫ জুন ২০২২, ০৭:৫৭ পিএম

সহিংসতা না হলেও কুমিল্লা সিটির ভোটে অনেক কেন্দ্রেই ছড়িয়েছে উত্তেজনা। ভোট শেষ হবার আধা ঘন্টা আগে একটি কেন্দ্রে উত্তেজনা ছড়ালে র‍্যাব-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের কেন্দ্র পরিদর্শন করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে তাকে সরিয়ে নেয় পুলিশ। 

ভোটের তখনও পাঁচ ঘন্টা বাকি। কেন্দ্র পরিদর্শনে কুমিল্লার পুরাতন চৌধুরী পাড়ার রেয়াজউদ্দিন প্রাথমিক বিদ্যালয়ে আসেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

তিনি ভোটারদের প্রভাবিত করছেন এমন অভিযোগ তুলে বাইরে জড়ো হন রিফাতের সমর্থকরা। পরে পুলিশের পাহারায় কেন্দ্র ছাড়েন নিজাম উদ্দিন কায়সার।

ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রচার নিষিদ্ধ হলেও বেশিরভাগ কেন্দ্রেই প্রার্থীর সমর্থকদের ব্যাজ পরে ঘুরতে দেখা যায়। 

বুধবার সকালে ওয়াইডব্লিউসিএ স্কুল কেন্দ্র পরিদর্শনের সময় সেটি ধরা পড়ে রিটার্নিং কর্মকর্তার চোখে। ব্যাজ কেড়ে নিয়ে সেই কর্মীদের কেন্দ্র থেকে বের করে দেন তিনি। 

তবে সব কেন্দ্রে এমন কড়াকড়ি ছিলো না। যেমন দুই নং ওয়ার্ডের মালেকা মমতাজ স্কুল কেন্দ্রে দুপুর দেড়টার দিকে ব্যাজ পরা দু'জন বিনা বাধায় ভোট কক্ষে ঢুকছেন খাবার দিতে। 

তবে ক্যামেরা দেখেই তারা সরে পড়ে। প্রিজাইডিং কর্মকর্তা জানালেন, পরিবেশ খারাপ হবার শঙ্কায় তিনি বহিরাগতদের বাধা দেননি। 

নগরীর কাটাবিলের একটি কেন্দ্রেও উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

আর ভোট শেষ হবার ঠিক আধা ঘন্টা আগে ছয় নম্বর ওয়ার্ডের চকবাজারে উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে রেব পুলিশ। 


একাত্তর/এআর

ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর