ফল ঘোষণার শেষ পর্যায়ে যা ঘটেছিলো

আপডেট : ১৫ জুন ২০২২, ১১:০২ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নির্বাচনে মেয়র পদে ফল ঘোষণার শেষ পর্যায়ে এসে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বুধবার ফল ঘোষণার সময় ছড়িয়ে পড়ে উত্তেজনা। তৈরি হয় বিশৃঙ্খল ও গোলযোগপূর্ণ পরিবেশ। 

সিটি কর্পোরেশনের ১০৫টি কেন্দ্রের মধ্যে যখন ৯০টির কাছাকাছি ফল ঘোষণা হয়েছে, এমন সময়ে মনিরুল হকের সমর্থকেরা ভোটের ফল ঘোষণার স্থান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আসতে শুরু করেন। তাঁরা মনিরুল হকের নামে স্লোগান দেন।

এক পর্যায়ে রিটার্নিং কর্মকর্তা মেয়র পদের ফল ঘোষণা বন্ধ করে কাউন্সিলর পদের ফল ঘোষণার কথা জানালে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাক্কুর সমর্থকরা। পরে কিছুক্ষণ পর একদল কর্মী নিয়ে সাক্কু সেখানে আসেন এবং ফল ঘোষণা মঞ্চের সামনে বসে পড়েন। 

এরপর রাত ন’টার দিকে আওয়ামী লীগের একদল কর্মী মিছিল নিয়ে সেখানে প্রবেশ করেন। তাঁরা ফল ঘোষণা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরও তারা নৌকার পক্ষে শ্লোগান দিতে দিতে ফল ঘোষণা মঞ্চের সামনে চলে আসে। 

এতে সেখানে তুমুল উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ধাক্কাধাক্কি করে তাদের সরিয়ে দেয়। এক পর্যায়ে রিফাত ও সাক্কুর সমর্থকরা প্রায় মুখোমুখি অবস্থানে চলে গেলে এরপর কিছুক্ষণ ফল ঘোষণা বন্ধ থাকে। এর কিছুক্ষণ পরই তুমুল হট্টগোলের মধ্যেই ফল ঘোষণা করা হয়। 


শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর