শাহ আমানতে স্বর্ণ ও সিসাসহ যাত্রী আটক

আপডেট : ১৬ জুন ২০২২, ০১:৫৫ পিএম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণ ও ৯ কেজি সিসাসহ মো. মাসুদ রানা নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে শুল্ক গোয়েন্দার সদস্যরা তাকে আটক করেন। 

জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছলে সকাল ৮টার দিকে ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ সোনা ও ৯ কেজি সিসা জব্দ করা হয়। এরপর তাকে আটক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে মামলা এবং স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


একাত্তর/এআর

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ মামলায় পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
দেশের সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল হোসেনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর