ঘরের হাঁটু পানিতে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২২, ১১:৪০ পিএম

শেরপুর পাহাড়ি ঢলে ঘরের হাঁটু পরিমাণ পানিতে বিদ্যুতায়িত হয়ে এক মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা সাতটির দিকে জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম শিপন মিয়া (১৪)। সে ওই এলাকার আলী হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, সে মাছ ধরে বাড়ি ফিরে পরনের ভেজা কাপড় বদলানের জন্য জন্য ঘরে ঢোকে। কিন্তু আগে থেকেই ঘরের ভেত‌রে পাহা‌ড়ি ঢ‌লের পা‌নি হাটু পর্যন্ত ছিল। এক‌টি বিদ্যুতের তার ছিঁড়ে সেই পানি বিদ্যুতায়িত হয়। শিপন না বু‌ঝে ঘ‌রে ঢুকতেই বিদ্যুতায়িত হয়। প‌রে উদ্ধার ক‌রে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: বন্যা পরিস্থিতি: সিলেটের দুই জেলায় সেনা মোতায়েন

না‌লিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ব‌ছির আহ‌ম্মেদ বাদল ঘটনাটি নিশ্চিত করেছেন। 


একাত্তর/এসি

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর