মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত

আপডেট : ১৮ জুন ২০২২, ১২:৪৩ পিএম

নওগাঁর আত্রাইয়ে  দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ জুন) রাত আটটার দিকে উপজেলার থাঐপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহতরা প্রতিবেশী এবং সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা হলেন উপজেলার পাঁচুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের রতনের ছেলে রাকিব হোসেন (১৭) এবং নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর গ্ৰামের আমিরের ছেলে শুভ ইসলাম (১৭) । 

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, শুভ নানীর বাড়ি আত্রাই উপজেলার থাঐপাড়ায় থাকতেন। শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী মামাতো ভাই রাকিব ও শুভ মোটরসাইকেল নিয়ে বেড়াতে যান । রাত সাড়ে আটটার দিকে উপজেলার থাঐপাড়া এলাকায় তাদের দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে করে মোটরসাইকেলে থাকা দুইজন ছিটকে রাস্তা পরে যান। 

পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয়। রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী নেয়ার পথে রাকিবের অবস্থা সংকটাপন্ন দেখে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাকিব চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওই দুই জনের মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়রি দায়েরের প্রক্রিয়া চলছে। 


একাত্তর/জো 

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর