গলাচিপায় স্থায়ী পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৮ জুন ২০২২, ০১:৩৬ পিএম

পটুয়াখালীর গলাচিপায় উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে অবস্থিত আন্তঃজেলা সীমান্তঘেঁষা চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে স্থায়ী পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জুন) সকাল ১০ টায় উপজেলার চরকাজল ইউনিয়নের শুক্রবাড়িয়া বাজার সংলগ্ন অস্থায়ী পুলিশ ফাঁড়ির সামনে ওই দুই ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে তিন শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানটির উদ্যোক্তা সমাজসেবক কাজী আলাউদ্দিন, স্থায়ী তদন্তকেন্দ্র স্থাপনের জন্য জমিদাতা মো. নাসির উদ্দিন নান্টু, ভবন নির্মাণের জন্য বাস্তবায়নকারী ব্যবসায়ী মো. আলমগীর আকন, চরকাজল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খোরশেদ আলম খান, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান খান, সাবেক চরকাজল ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ ও সাইদুর রহমান রুবেল মোল্লা। 

এসময় বক্তারা বলেন, এই দুই ইউনিয়নের প্রায় এক লাখ সাধারণ মানুষের প্রশাসনিক নিরাপত্তার কথা চিন্তা করে স্থায়ী পুলিশ তদন্তকেন্দ্র অতি জরুরি। উক্ত বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। 

 

একাত্তর/জো

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর