বন্ধ জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল

আপডেট : ১৯ জুন ২০২২, ১২:১৮ পিএম

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে গত চারদিন ধরে বন্ধ রয়েছে উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের মাধ্যম রাজবাড়ীর জৌকুড়া ও পাবনা জেলার নাজিরগঞ্জ নৌরুট।

জৌকুড়া ঘাটের ইজারাদার মেসার্স মোস্তাফিজুর রহমান শরিফের প্রতিনিধি সোহেল রানা জানান, পদ্মা নদীর পানি বাড়ছে অস্বাভাবিকভাবে। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে জৌকুড়া ফেরি ঘাটের সংযোগ সড়ক তলিয়ে যায়। এতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। 

যাত্রী ভোগান্তি কমাতে আপাতত ইঞ্জিন চালিত ট্রলারে পারাপার করা হচ্ছে এবং পাশাপাশি সংযোগ সড়ক মেরামতের কাজও চলমান আছে বলেও জানান তিনি।

জৌকুড়া নাজিরগঞ্জ নৌরুটের দায়িত্বে থাকা রাজবাড়ীর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল হানিফ জানান, পদ্মায় পানি বৃদ্ধির কারণে চার দিন যাবৎ ফেরি চলাচল বন্ধ আছে। ঘাটটিকে সচল করার জন্য অন্যত্র স্থানান্তর ও সংযোগ সড়ক মেরামতের কাজ চলছে। দুই-একদিনের মধ্যে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটটি পুরোপুরি সচল হতে পারে।

উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের মাধ্যম রাজবাড়ীর জৌকুড়া ও পাবনা জেলার নাজিরগঞ্জ নৌরুট দিয়ে তিনটি ফেরি ও আটটি ট্রলারে প্রতিদিন পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, ফরিদপুর ও রাজবাড়ীসহ বেশ কয়েকটি জেলার হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার করা হয়।


একাত্তর/জো 

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর