অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার কথা দিলেন দুই মাদক ব্যবসায়ী

আপডেট : ১৯ জুন ২০২২, ০১:২৭ পিএম

বগুড়া জেলার ধুনট উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী পাপ্পু (৩৮)। তার বিরুদ্ধে রয়েছে ধুনট থানাসহ বিভিন্ন থানায় প্রায় ১৭-২০টির মতো মাদক মামলা। 

এসব মামলায় একাধিকবার জেল হাজতও খাটতে হয়েছে এই উপজেলার শীর্ষ হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী পাপ্পুকে। কিন্তু হঠাৎ করেই এই শীর্ষ মাদক ব্যবসায়ী অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। 

সর্বশেষ গত ১২ জুন বগুড়ার কারাগার থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন ধুনট উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী পাপ্পু।

শনিবার (১৮ জুন) রাতে ধুনট থানায় হাজির হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে অঙ্গীকারবদ্ধ হয় এই মাদক ব্যবসায়ী। এসময় ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালার হাতে ফুলের তোড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে স্ট্যাম্পে স্বাক্ষরও করেন পাপ্পু। 

এছাড়াও কাফি আলম (৩২) নামে আরেক মাদক ব্যবসায়ীও ওসির হাতে হাতে ফুলের তোড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গিকার করেন। তার বাড়ি হেউটনগর গ্রামে। তার বিরুদ্ধেও প্রায় ১০টির মতো মাদক মামলা রয়েছে।    

আরও পড়ুন: শরণখোলায় ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মাদক মানুষকে নিঃস্ব করে দেয়। পরিবার পরিজন নিয়ে বাড়িতে ঘুমাতেও পারে না। তাই অনেকেই মাদক ছেড়ে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। 

তবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে দেশে অনেকটাই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেন এই কর্মকর্তা। এছাড়া যেসব মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরতে অঙ্গিকার করছেন তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/এসজে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর