চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান শুরু

আপডেট : ১৯ জুন ২০২২, ০৮:৫৯ পিএম

চট্টগ্রামের ফিরোজ শাহ পার্ক এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। প্রথম দিনে ৫০ থেকে ৬০টি বসত বাড়ি ভেঙে দেয়া হয়। 

ওই এলাকায় বসবাসকারীরা বলছেন, তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সময় দিতে হতো। তবে জেলা প্রশাসক বলছেন, সোমবারও চলবে এই অভিযান। 

গেলো শুক্রবার ফিরোজ শাহ এলাকায় পাহাড় ধসে চারজন মৃত্যুর পর টনক নড়ে প্রশাসনের। দুই দিন পরেই রোববার সকাল সাড়ে ১০টায় উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এতে অংশ নেন র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। বিকাল পর্যন্ত ঝিলপাড় এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মোট ১৮০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

image


নির্বাহী হাকিম ওমর ফারুক জানান, অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ দখলমুক্ত এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে দিয়ে সেখানে বৃক্ষরোপণ করা হবে। 

তবে বাড়িহারা মানুষগুলো বলছেন, উচ্ছেদের আগে সময় দেয়া উচিত ছিলো। এখন একটাই দুশ্চিন্তা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোথায় ঠাঁই নেবেন তারা।

চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান জানিয়েছেন, পাশের ফিরোজ শাহ কলোনি প্রাথমিক বিদ্যালয়ে তাদের অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে। সোমবারও চলবে এই অভিযান।

ফিরোজ শাহ কলোনি ছাড়াও নগরীর আকবর শাহ, লালখান বাজার, পাহাড়তলীসহ বেশ কিছু এলাকার ১৭টি পাহাড়ের প্রায় দুই হাজার পরিবারকে ঝুঁকিপূর্ণের তালিকায় রেখেছে প্রশাসন।

উল্লেখ্য, টানা বৃষ্টিতে নগরীর আকবর শাহ থানার এক নম্বর ঝিল এবং বিজয় নগর এলাকায় শুক্রবার গভীর রাতে পাহাড় ধসে দুই ভাই এবং দুই বোনের মৃত্যু হয়। 

ওই দুর্ঘটনায় আহত আরও দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধসের কবলে পড়া ওই ঘরগুলো পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর