নোয়াখালীতে বাইক-অটো সংঘর্ষে যুবকের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২২, ০৮:০১ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরো তিন জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কবিরহাট টু সোনাপুর সড়কের মৌলভীবাজারের পশ্চিমে জামালের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মামুন (১৮)। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুর ইসলাম মাস্টার বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

নিহতের পিতা আব্দুল মান্নান জানান, মামুন পেশায় বড় গাড়ির মেকানিক ছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড সংলগ্ন গোয়ালের পোল এলাকার একটি ওয়ার্কশপে বাস, প্রাইভেটকার, মাইক্রো মেকানিক হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের ওয়ার্কশপে একটি গাড়ি আসে কাজ করানোর জন্য। তখন মামুন আরেক জন যুবকের মোটরসাইকেলের পিছনে বসে ওই গাড়ির জন্য মাল কিনতে সোনাপুরের উদ্দেশ্যে বের হন। যাত্রাপথে তাদের মোটরসাইকেলটি অশ্বদিয়া ইউনিয়নের কবিরহাট টু সোনাপুর সড়কের মৌলভীবাজারের পশ্চিমে জামাল দোকান পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়।

আরও পড়ুন: পদ্মাসেতু উত্তর ও দক্ষিণ থানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর