পদ্মাসেতু উত্তর ও দক্ষিণ থানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২২, ০৭:১৫ পিএম

পদ্মাসেতু এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য পদ্মাসেতুর দুই পারে দুটি থানা- পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) সরকারি গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করে এ থানা দুটোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় নবনির্মিত ১২টি জেলা পুলিশ হাসপাতাল, ছয়টি মহিলা ব্যারাক এবং অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি ভূমিহীন ও গৃহহীনদের কাছে পুলিশের দ্বারা নির্মিত আরো ১২০টি বাড়ি হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন তিনি। 

প্রধানমন্ত্রীর উদ্বোধন করা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর এবং শরিয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু দক্ষিণ থানায় রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে গৃহহীন মানুষের জন্য নিজস্ব অর্থে মোট ৫২০টি বাড়ি নির্মাণ করেছে।

এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরের ১০ এপ্রিল গৃহহীনদের হাতে বাংলাদেশ পুলিশ নির্মিত ৪শ’ বাড়ি হস্তান্তর করেন। আজ দ্বিতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য নির্মিত আরো ১২০টি বাড়ি হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: স্বয়ংক্রিয় নয়, সনাতন পদ্ধতিতেই আদায় হবে পদ্মা সেতুর টোল

বাংলাদেশ পুলিশের এই অনুষ্ঠানে গণভবনের সঙ্গে ভার্চুয়ালি রাজারবাগ পুলিশ লাইন, পদ্মা সেতু উত্তর থানা, মুন্সীগঞ্জ, মহিলা পুলিশ বরাক প্রান্ত খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), খুলনা, ময়মনসিংহ পুলিশ হাসপাতাল এবং পিরোজপুর জেলার পুলিশ লাইন প্রান্ত যুক্ত ছিলো।

অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট একটি ভিডিও চিত্রও প্রদর্শিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন আইজিপি ড. বেনজীর আহমেদ।


একাত্তর/আরএ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তরুণ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৪৮ জনের বিরুদ্ধে...
নারায়ণগঞ্জ জেলার সাত থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। থানায় পুলিশের পাশাপাশি দায়িত্বে আছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন শৈলকুপা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা। রোববার দুপুরের পর গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্নই দেখান না, তিনি অসম্ভব স্বপ্নকে বাস্তব করেন।
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর