রাজবাড়ীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২২, ০১:১৯ পিএম

রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে চরলক্ষীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি নাম মো. দুল্লা শেখ ওরফে শামিম শেখ। তিনি রাজবাড়ী জেলার বেথুলিয়া মাতাইলায়াপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার (২২ জুন) সকালে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন। 

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তি জেলার একজন চিহ্নিত সন্ত্রাসী। গোপন খবরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি লাল রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। 

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। তার নামে অস্ত্র, ডাকাতিসহ আরও চারটি মামলা আছে। 

আরও পড়ুন: সুনামগঞ্জে বন্যার উন্নতি, আরেক দুশ্চিন্তায় বানভাসি মানুষ

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহনেওয়াজ, রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাইনউদ্দিন চৌধুরী, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু কৃষ্ণ চন্দ্র বিশ্বাস, ডিআইও-১ মো. সাইদুজ্জামান। 


একাত্তর/এসি

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর