মাদক সেবন ও জুয়ার প্রতিবাদ করায় ছুরিকাঘাতের অভিযোগ

আপডেট : ২২ জুন ২০২২, ১১:১৪ পিএম

সাভারে মাদক সেবন ও জুয়ার আসরের প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২১ জুন) রাতে ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী শহিদুল ইসলাম সাইদুল বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ভুক্তভোগী সাইদুলের অভিযোগ, সাভারের ভাটপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও জুয়ার আসর চলে আসছিলো। তিনি এর প্রতিবাদ করায় তার শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা৷ পরে এলাকাবাসী তাকে হাসপাতালে ভর্তি করায়। 

আরও পড়ুন: এসএসসি পাশ 'ডাক্তারের' তিন মাসের জেল

এ ঘটনায় বুধবার (২২ জুন) রাতে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর