বোনের প্রেমিকের মাথা ন্যাড়া ভাইয়ের, মামলায় গ্রেপ্তার দুই

আপডেট : ২৩ জুন ২০২২, ১১:৩৪ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বোনের সাথে প্রেম করার অপরাধে দ্বাদশ শ্রেণীর কলেজ ছাত্র মো. ফয়সাল পেদাকে ডেকে নিয়ে নির্যাতন করে  মাথার সামনের অংশ ন্যাড়া করে দিয়েছে প্রেমিকার ভাই মো. মামুন হাওলাদার।

এ ঘটনায় অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে মেয়েটির চাচা রিয়াজ হাওলাদার ও বাবা খবির হাওলাদারের বিরুদ্ধে।

বুধবার (২২ জুন) রাঙ্গাবালীর কাজিরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ খবর পেয়ে বিকেলে অভিযুক্তদের বাড়ি থেকে কথিত প্রেমিক ওই কলেজ ছাত্রকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিম ফয়সাল পেদার মা আকলিমা বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন।

পুলিশ প্রধান আসামি মামুন হাওলাদারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

মামলার বিবরণ ও ফয়সালের পরিবারের অভিযোগে জানা যায়, রাঙ্গাবালী গ্রামের নিবাসী মো. ফজলু পেদার ছেলে রাঙ্গাবালী সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফয়সাল পেদা খালগোড়া বাজার এলাকার জামাল মাস্টারের বাসায় থেকে পড়াশোনা করে আসছিলেন। এসময় কাজিরহাওলা গ্রামের ওই মেয়ের সাথে ফয়সালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে তাকে শায়েস্তা করার জন্য মেয়েটির পরিবার ফাঁদ পাতে।

এরই অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে দশটায় মেয়ের বাবা তার মেয়েকে ফয়সালের হাতে তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোবাইলে ফোন করে বাড়িতে ডেকে নেয়। এরপরে প্রেমিকার ভাই মামুন হাওলাদার, চাচা রিয়াজ হাওলাদার ও বাবা খবির হাওলাদারের সহায়তায় ফয়সালকে শিকল দিয়ে বেঁধে মারধর করে আটকে রেখে আটকে রাখা হয়।

এসময় ফয়সালের মাথার সামনের চুল ন্যাড়া করে দেন মামুন হাওলাদার।

ফয়সালের মা আকলিমা বেগম লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে রাঙ্গাবালী থানায় খবর দেন।

পরে এসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স বিকেল সাড়ে পাঁচটায় ওই বাড়ি থেকে ফয়সাল পেদাকে উদ্ধার করে।

এ ব্যাপারে ফয়সালের মা আকলিমা বেগম বাদী হয়ে তিন জনকে আসামী করে মামলা করেন।

আরও পড়ুন: ট্রাক চাপায় বেদেপল্লীর শিশু নিহত, চালক আটক

পুলিশ প্রধান আসামি মামুন হাওলাদার ও তার চাচা রিয়াজ হাওলাদার দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানান, ফয়সাল নামের একটি ছেলেকে তার প্রেমিকার বাড়িতে শেকল দিয়ে বেঁধে রেখে নির্যাতনের খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর