ত্রাণ দিয়েই নারীকে চড় মারেন চেয়ারম্যান

আপডেট : ২৩ জুন ২০২২, ০৩:৩৮ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে সরকারি ত্রাণ নিতে এসে চেয়ারম্যানের হাতে নারী, যুবক ও বৃদ্ধসহ বেশ কয়েকজন লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

image


বৃহস্পতিবারের (২৩ জুন) ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, ত্রাণ নিতে আসা এক যুবকের হাতে চালের বস্তা তুলে দিয়েই চড় মারেন মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক। এরপর এক নারী কিছুক্ষণ দেরি করায় তার হাতের ওপর বস্তা ফেলে দেন চেয়ারম্যান।

image


পরবর্তীতে চেয়ারম্যানের সামনে দাঁড়ানো অপর এক বৃদ্ধকেও চড় মারতে দেখা যায় বক্কর সিদ্দিককে।

ভুক্তোভোগীরা প্রয়োজনে তদন্ত করে হলেও এ ঘটনায় যথাযথ বিচার চেয়েছেন।

image

স্থানীয় সূত্রে যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নে বন্যার্তদের মাঝে ৮ কেজি করে সরকারি চাল দিচ্ছিলেন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। এসময়ই ঘটে এমন ঘটনা।

আরও পড়ুন: জাতির সব অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে: তথ্যমন্ত্রী

তবে, একাত্তরের সাথে মুঠোফোনে আলাপকালে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ‘বারবার ত্রাণ নিতে আসায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি।’


একাত্তর/আরএ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো থেকে শুরু করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা- গ্রামীণ নারীদের নীরব বিপ্লব ছড়িয়ে রয়েছে কৃষির প্রতিটি পরতে। দেশীয় বীজ টিকিয়ে রাখা, সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে শাকসবজি চাষ,...
নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাহিরচাপড়া এলাকায় প্রায় দুই একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে বর্জ্য শোধনাগারটি। দূর থেকে দেখলে এখন এটিকে আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা বলে বোঝার উপায় নেই।
নেত্রকোনার মোহনগঞ্জের ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে বর্ষার কয়েক মাস ধরে চলছে আশঙ্কাজনক হারে শামুক আহরণ। রাতভর জাল ও নানা যন্ত্রের সাহায্যে সংগৃহীত এই শামুক ভোরে হাওরের পাড়ে তুলে বস্তাভর্তি করে পাঠানো...
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর