নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ২৩ জুন ২০২২, ০৭:০৩ পিএম

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। 

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার দপদপিয়ার বকুলতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে আসা ইতি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে বরিশালের উদ্দেশ্য ছেড়ে যাওয়া হিজবুল্লাহ পরিবহনের অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই যাত্রীরা আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে পাঠায়। 

জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে  পুলিশকে জানালে ঘটনা স্থলে পুলিশ পৌঁছে মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক করে।


একাত্তর/জো 

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর