রেস্টুরেন্টে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৩ জুন ২০২২, ০৬:৪৬ পিএম

নরসিংদীতে ১৯ বছর বয়সী এক সহকর্মীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রেস্টুরেন্ট কর্মী আশরাফুল আলমের বিরুদ্ধে। বৃহস্পতিবার নরসিংদী সদর মডেল থানায় আশরাফুল আলমের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী।  

অভিযুক্ত আশরাফুল আলম ওরফে আলম (২৫) নরসিংদী পৌর এলাকার নাগরিয়াকান্দির একটি রেস্টুরেন্টের কর্মী।

মামলায় ওই নারী উল্লেখ করেছেন, নির্যাতনের শিকার ওই নারী নাগরিয়াকান্দি এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। গত দুই মাস ধরে নাগরিয়াকান্দির পূর্বাশার আলো নামক একটি রেস্টুরেন্টে কর্মী হিসেবে চাকুরি করেন।

অভিযুক্ত আশরাফুল আলমও একই রেস্টুরেন্টে কাজ করেন। এই সুবাদে আশরাফুল আলম বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দেয়াসহ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে আসছিল আলম।

গত ১৫ জুন রাত সাড়ে ৯টার দিকে ওই রেস্টুরেন্টের ভেতরের বেকারি কক্ষে বিশ্রাম নেয়ার সময় আলম সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ চালায়। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন দিনে বিভিন্ন সময় বহুবার তার ওপর ধর্ষণ চালায় আলম। 

সবশেষ, গত ১৮ জুন সকালে নরসিংদী বাজারের হোটেল রিভারভিওতে নিয়ে গিয়ে সেখানে আবারও ধর্ষণের শিকার হন এই নারী। এরপরেই ওই নারী তার অভিভাবকদের জানান। পরে এই ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন নির্যাতনের শিকার এই নারী। 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ তালুকদার বলেন, অভিযোগ পেয়ে নির্যাতনের শিকার নারীকে পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও, অভিযুক্ত আশরাফুল আলমকে আটক করা হয়েছে ইতোমধ্যে। 


একাত্তর/ এনএ

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর