সাদা কাগজে সই না দেয়ায় মাথার চুল কেটে নিলো আওয়ামী লীগ নেতা

আপডেট : ২৩ জুন ২০২২, ০৮:৩৩ পিএম

মিথ্যা অপবাদ দিয়ে হাফিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম বাবুসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। বুধবার (২২ জুন) বগুড়ার শেরপুরের নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, হাফিজুর রহমান তার ভাগ্নে সাখাওয়াতকে নিয়ে মঙ্গলবার (২১ জুন) নওদাপাড়া গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে দাওয়াতে যায়। দাওয়াত খেয়ে ওই বাড়িতে রাত্রি যাপন করে। 

বুধবার সকাল ৭ টার দিকে ইউনিয়ন আওয়ামীলীগের নেতা রবিউল ইসলাম বাবুর নেতৃত্বে আনোয়ার হোসেন, আবুল হোসেন, নয়ন হোসেন ও রায়হান হোসেন ওই বাড়িতে গিয়ে ঘরের ভিতর থেকে ডেকে এনে সাইফুলের স্ত্রীর সাথে পরকীয়ার অপবাদ দিয়ে হাফিজুর রহমানকে ঘর থেকে বের করে নিয়ে এসে মারধর করে এবং সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নিতে চায়। 

আরও পড়ুন: বোনের প্রেমিকের মাথা ন্যাড়া ভাইয়ের, মামলায় গ্রেপ্তার দুই

সাদা কাগজে স্বাক্ষর না দেয়ায় তারা হাফিজুরের মাথার চুল কেটে দেয় এবং তার কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা, একটি এন্ড্রোয়েড মোবাইল, স্বর্নের চেন ও আংটি ছিনিয়ে নেয়।

স্বামী সাইফুল ইসলাম জানান, বাবুসহ কয়েকজন এসে মিথ্যা অপবাদ দিয়ে আমার মামা শশুড়কে মারধর করে মাথার চুল কেটে দিয়ে যে সম্মানহানী করেছে।

ভুক্তভোগী হাফিজুর রহমান জানান, আমি আমার ভাগ্নির বাড়িতে দাওয়াত খেতে গেলে ওই গ্রামের কয়েকজন আমাকে সকালে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে মারধর করে। এবং মাথার চুল কেটে দিয়েছে।

এদিকে অভিযুক্ত রবিউল ইসলাম বাবু জানান, আমরা চুল কাটিনি, কোহিনুরের স্বামী সাইফুল চুল কেটছে।

এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে, আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


একাত্তর/এসএ

অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর