মোংলায় রেল প্রজেক্টের চুরি হওয়া মালামালসহ দুইজন আটক

আপডেট : ২৪ জুন ২০২২, ১২:২৫ পিএম

খুলনা-মোংলা রেললাইন প্রজেক্টের চুরি যাওয়া মালামালসহ দুইজনকে আটক করেছে মোংলা থানা পুলিশ। 

বুধবার (২২ জুন) মোংলার দিগরাজ বাজার সংলগ্ন বিদ্যারবাহন এলাকায় চলমান রেললাইন স্থাপন প্রকল্পের কাজে ব্যবহৃত ১৫ ধরণের মালামাল ও যন্ত্রপাতি চুরি হয়। ৯ লাখ ২৩ হাজার ৬৫০ টাকা মূল্যের রেলের এ মূল্যবান মালামাল চুরি হয়ে যাওয়ার ঘটনার পরদিন বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে মোংলা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন খুলনা-মোংলা রেললাইন প্রজেক্টের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম।

এরপর পুলিশ গোয়েন্দা তৎপরতা চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ-বিদ্যারবাহন এলাকার রেললাইন সংলগ্ন জাহাঙ্গীর মোল্লার (৩৫) বাড়ীতে অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা জাহাঙ্গীরের বাড়ীসহ আশপাশ এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা রেলের চুরি যাওয়া ওইসব মালামাল উদ্ধার করেন। 

অভিযানে আটক জাহাঙ্গীর ও তার সহযোগী মুক্ত শেখ (২২) রেলের এই মালামাল চুরির ঘটনার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। আটক জাহাঙ্গীর মোল্লা বিদ্যারবাহন গ্রামের মৃত আঃ আজিজ মোল্লার ছেলে আর মুক্ত শেখ পার্শ্ববর্তী রামপাল উপজেলার হুড়কা গ্রামের আবুল কালাম শেখের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটক জাহাঙ্গীরের বাড়ী ও আশপাশের মাটির নিচে লুকিয়ে রাখা চুরিকৃত মালামালের প্রায় ৯০ ভাগই ৬ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। এছাড়া বাকী মালামাল উদ্ধার ও এ চোর চক্রের অন্যান্য সদস্যের সনাক্তসহ গ্রেপ্তারে ব্যাপক তৎপরতা চলছে। 

রেলের এ মালামাল চুরির ঘটনায় জড়িত আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, ২০১৬ সালে খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৮৯ দশমিক ১৫ কিলোমিটারের এ রেললাইন প্রজেক্টের কাজ শুরু হয়। এর ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের ইরকন ইন্টারন্যাশনাল লি.।


একাত্তর/জো

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রথমবারের মতো মোংলায় পৌঁছেছে ‘মোংলা কমিউটার’ ট্রেন। শনিবার দুপুর দুইটার দিকে এটি মোংলা স্টেশনে পৌঁছায়।
উদ্বোধনের সাত মাস পর খুলনা-মোংলা রুটে চালু হতে চলেছে যাত্রীবাহী ট্রেন। শনিবার বেলা ১১টায় ‘বেতনা এক্সপ্রেস’ নামে একটি ট্রেন খুলনার ফুলতলা হয়ে মোংলার উদ্দেশে ছেড়ে আসবে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির নির্মাণাধীন লাইনের প্রায় সাড়ে সাত লাখ টাকার চুরি যাওয়া মালামালসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর