বেলাবোতে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট : ২৫ জুন ২০২২, ০৩:৫৪ পিএম

নরসিংদীর বেলাবোতে ঢাকা-সিলেট মহাসড়কের উপর প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কবির হোসেন (৪৫) খামারেরচর গ্রামের আব্দুল হাই মিয়ার বড় ছেলে। তিনি বারৈচা বাজারে এলপি গ্যাস ও পুরাতন গাড়ির ব্যবসা করতেন। 

স্বজনরা জানায়, কবির প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বেরিয়ে গাড়ি ঠিক করার জন্য গ্যারেজে যান। পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকেই সেখানে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর আকস্মিক হামলা চালালে দৌড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপরে চলে আসেন কবির। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসীরা চাপাতি, দাঁ, ছুড়ি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এসময় ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। 

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে বলে জানায় তারা।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে, তা জানা যায়নি। আসামী গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর