বন্যা দুর্গত এলাকায় পুরোপুরি সচল হয়নি স্বাস্থ্যসেবা

আপডেট : ২৬ জুন ২০২২, ১০:২১ এএম

পানি কমলেও সিলেটের বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা এখনও পুরোপুরি সচল হয়নি। প্রত্যন্ত এলাকার বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক এখনো বন্ধ।

বিদ্যুৎ ছাড়াই সীমিত পরিসরে চলছে থানা সদরের কিছু হাসপাতাল। করোনার টিকা ছাড়াও শিশু ও মায়েদের নিয়মিত টিকা কার্যক্রমও বন্ধ আছে।

এই পরিস্থিতিতে বানভাসি অঞ্চলে ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। রোগী দ্রুত বেড়ে যাওয়ায় খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে।

বন্যা দুর্গত মানুষগুলোকে শুধু সহায়-সম্বলই হারায়নি। চলার মতো জীবনী শক্তিটুকুও যেনো কেড়ে নিয়েছে। অথৈ জলে ভাসা জীবন। দিন কাটে অনাহারে-অর্ধাহারে। 

কিন্তু এভাবে একটানা আর কতদিন। পানির সাথে লড়াই করতে করতে শরীরে দানা বাধছে রোগ বালাই। আর চারদিকে ছড়িয়ে পড়ছে নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস।

বন্যা দূর্গত এলাকায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে শনিবার গিয়ে দেখা গেলো ডাক্তার দেখানোর অপেক্ষায় অসংখ্য মানুষ।

বেশিরভাগই ভুগছে ডায়রিয়া, পেটের ব্যাথা, জ্বর কিংবা চর্মরোগে। ডাক্তার দেখার পর এসব ক্যাম্পে বিনামূল্যে ওষুধ মিলছে। মিলছে ব্যবস্থাপত্রও।

এছাড়া, হাসপাতাল এবং বেসরকারি উদ্যোগে পরিচালিত বিভিন্ন মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা মানুষের ভিড় লেগেছে।

চিকিৎসার জন্য অস্থায়ী মেডিকেল ক্যাম্পই এখন ভরসা বানভাসীদের। কারণ বন্যার পানি কমলেও দূর্গত এলাকার স্বাস্থ্যসেবা এখনও পুরোপুরি সচল হয়নি। 

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেলো, রোগী ভর্তি শুরু হয়েছে। ডায়রিয়া আক্রান্ত ২২ জন চিকিৎসা নিচ্ছেন। যাদের বেশিরভাগই শিশু।

কিন্তু, বিদ্যুত না থাকায় ব্যহত হচ্ছে চিকিতসা। বিদ্যুত না থাকায় শিশু ও নারীদের নিয়মিত টিকার পাশাপাশি করোনা টিকা দেয়াও বন্ধ রয়েছে। বন্ধ আছে করোনার পিসিআর টেস্টেও।

পানি কমলেও বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে এখনো চিকিৎসা দেয়ার পরিস্থিতি তৈরি হয়নি। ত্রাণ বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করাও এখন জরুরি।


একাত্তর/এসএ

টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর