টাকার জন্য সৎ মেয়েকে হত্যা করে জঙ্গলে মাটিচাপা

আপডেট : ২৬ জুন ২০২২, ১২:৩৯ পিএম

ভালুকায় জঙ্গল থেকে উদ্ধার করা অজ্ঞাত কিশোরীর মরদেহের পরিচয় মিলেছে। ওই নারীকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম (৪০) সৎ মেয়ে মিনু আক্তারকে (১৫) শ্বাসরোধ করে হত্যার পর ওই জঙ্গলে তার মরদেহটি পুঁতে রাখে।

এই হত্যাকাণ্ডের অভিযোগে শনিবার (২৫ জুন) সকালে কুড়িগ্রামের নিজ বাড়ি থেকে শফিকুলকে আটক করে পুলিশ। তিনি কুড়িগ্রামের অলিপুরের কাছুয়া শেখের ছেলে। 

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শফিকুল। 

জবানবন্দিতে তিনি বলেন, মিনুর মা মাহমুদা বেগম একটি ফ্যাক্টরির কাজ করে দেড় লক্ষ টাকা ব্যাংকে জমান। ওই টাকা শফিকুল ব্যবসা করার জন্য চাইলে তা দিতে অস্বীকৃতি জানান মাহমুদা। ওই টাকা তার মেয়ে মিনুর বিয়ের জন্য গচ্ছিত বলে জানান তিনি। 

তাই শফিকুল পরিকল্পনা করে, মিনুকে সরিয়ে দিতে পারলেই ওই টাকা পাওয়া যাবে। 

image


পরিকল্পনা অনুযায়ী, মাহমুদা বেগমের অনুপস্থিতিতে শফিকুল গত ৮ জুন রাতে ঘুমন্ত মিনুকে শ্বাসরোধে হত্যা করে। পরের দিন মিনুর মরদেহ হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের ভাড়া বাসার পাশের জঙ্গলে মাটিচাপা দিয়ে কুড়িগ্রাম চলে যান তিনি। 

এদিকে, মিনুকে চাপা দেওয়া মাটি বৃষ্টির পানিতে সরে গিয়ে তার পা বেরিয়ে আসে। পরবর্তীতে এলাকাবাসী তা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মিনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মিনুর সৎ বাবা শফিকুল ইসলামকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে মিনুকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর