ফরিদপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ জুন ২০২২, ০১:৪০ পিএম

ফরিদপুরের কৃষ্ণনগরের ইউনিয়নের গাবির বিলের কলাবাগান থেকে এক কাঁচামাল ও গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৬ জুন) সকালে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম শরীফ শেখ (৩৫)। তিনি একই ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের পুত্র। নিহত শরীফ স্থানীয় বাজারে কাঁচামালের ব্যবসায়ী ছিলেন এবং কোরবানির ঈদের সময় গরু কেনাবেচার ব্যবসা করতেন।

পরিবারের দাবি, তার কাছে গরু কেনাবেচার কয়েক লাখ টাকা ছিল। ওই টাকার জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করেন তারা। 

পরিবারের সদস্যরা জানান, শরীফ গত রাত দশটার পর থেকে নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা কলাবাগানের পাশের মরিচ ক্ষেতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের ও ৯৯৯ নম্বরে জানায়।

কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা জানান, নিহত শরীফের মাথা কুপিয়ে তিন খণ্ড করে ফেলে রাখা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাই। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং হত্যার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। 


একাত্তর/জো 

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর