শরিয়তপুর-ঢাকা রুটে বিআরটিসি বাস হঠাৎ বন্ধ

আপডেট : ২৬ জুন ২০২২, ০৭:৫০ পিএম

শরিয়তপুর-ঢাকা রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধ রয়েছে। শরিয়তপুর জেলা বাস মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, তাদের সঙ্গে সমন্বয় না করার কারণে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

রোববার (২৬ জুন) দুপুর দুইটা থেকে এই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

যাত্রীরা জানান, শরিয়তপুর বাসস্ট্যান্ড এসে জানতে পারি বিআরটিসি বাস আর চলবেনা। কারণ জানতে চাইলে বাস মালিক সমিতির সাথে ঝামেলা আছে এ বলে তাদের নামিয়ে দেওয়া হয়। 

বিআরটিসি বাস পরিচালনাকারী গোসাইরহাটের বাবলু মৃধা জানান, বিআরটিসি আমাদের অনুমতি দিয়েছে। বাস মালিক সমিতির সঙ্গে কথা হয়নি। শরীয়তপুর আসার পর বাস মালিক সমিতির লোকজন আমাদের বাস আটকে দেয় এবং যাত্রীদের নেমে যেতে বলে।

তবে এ ব্যাপারে কথা বলতে শরিয়তপুর জেলা বাস মালিক সমিতির কেউ রাজি হননি।

আরও পড়ুন: পদ্মাসেতুর নাট খুলে ভাইরাল হওয়া সেই যুবক আটক

অপরদিকে শরীয়তপুর জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হলে তাকেও ফোনে পাওয়া যায়নি। 

তবে সদর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, এ বিষয়ে আগামীকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। 


একাত্তর/এসি

শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর