পদ্মাসেতুর নাট খুলে ভাইরাল হওয়া সেই যুবক আটক

আপডেট : ২৬ জুন ২০২২, ০৯:৫৩ পিএম

পদ্মাসেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২৬ জুন) রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ সকাল থেকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয় পদ্মাসেতু। তবে সেতুতে দাঁড়ানো বা ছবি তোলায় আগে থেকেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেতু কর্তৃপক্ষ। কিন্তু প্রথমদিন সে নিয়ম মানেননি বেশিরভাগ মানুষ।

এরই ধারাবাহিকতায় পদ্মাসেতুর রেলিংয়ের নাট খোলা হচ্ছে এমন একটি ভিডিও করেন অভিযুক্ত যুবক।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সেখানে দেখা যায়, বায়েজিদ নামের ওই ব্যক্তি পদ্মাসেতুর রেলিং থেকে হাত দিয়ে লোহার নাট খুলছেন এবং নাট খুলতে খুলতে তিনি বলছেন, ‘এই হলো পদ্মাসেতু আমাদের। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মাসেতু। নাট খুইল্লা...’

পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ পদ্মাসেতুতে ওই টিকটক ভিডিও বানানোর পর তার নিজের টিকটক প্রোফাইলে পোস্ট করে। যখন এ নিয়ে সমালোচনা শুরু হয় তখন তিনি প্রোফাইল থেকে ভিডিওটি মুছে ফেলে। একই সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইল ডিএকটিভেট করে মোবাইল ফোন বন্ধ করে দেন।

আরও পড়ুন: পদ্মা সেতুতে আট ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়

প্রসঙ্গত, ২৫ জুন (শনিবার) দুপুর ১২টার দিকে পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একাত্তর/আরএ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছে আদালত।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন আলি আকবর খান। সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। 
বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি (ক্রিপ্টো) দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
আসামিরা ঋণের ৪০ কোটি টাকা পরিশোধ না করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন এবং অপরাধলব্ধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর