একদিনেই পাল্টে গেলো পাটুরিয়া ঘাটের চিত্র

আপডেট : ২৭ জুন ২০২২, ১১:২৪ এএম

পদ্মা সেতু চালু হওয়ায় মা‌নিকগ‌ঞ্জের পাটু‌রিয়া ‌ফে‌রিঘা‌টের ভোগান্তির অবসান হ‌য়ে‌ছে। পাল্টে গেছে ঘাটের চিরচেনা চিত্র। ঘণ্টার পর ঘণ্টা আর আটকে থাকতে হচ্ছে না যাত্রী ও পণ্যবাহী পরিবহনগুলোকে। কোনো ধর‌নের যানজট ছাড়াই অনায়া‌সে ফেরিতে উঠছে যানগুলো। 

সোমবার (২৭ জুন) সরেজমিন, ভোর থে‌কেই পাটু‌রিয়া ঘা‌টে যানবাহ‌নের কোনো লাইন দেখা যায়নি। তবে ঘাটে খুবই কম ভিড়তে দেখা গেছে যাত্রীবাহী বাস। যেগু‌লো আসছে স্ব‌স্তি‌তেই পার হ‌য়ে যা‌চ্ছে ফেরি। একদিনেই ঘাটের এমন চিত্র পাল্টে যাওয়ার চিত্রটা চোখে পড়েছে ঘাট সংশ্লিষ্ট সবার। 

এদিকে স্ব‌স্তি‌তে ঘাট পার হ‌তে পেরে হাসি ফুটেছে যাত্রী ও চালকদের মুখে। কোনো প্রকার ভোগান্তি ছাড়া ফেরির নাগাল পেয়ে খুশি দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুটের পাটুরিয়ার যাত্রী ও চালকেরা।

এতো দিন এই ঘাটে দিনের পর দিন অপেক্ষা করতে হলেও রোববার সকাল থেকে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ফেরির নাগাল পাচ্ছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক।

আরও পড়ুন: পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় দুই কোটি টাকা

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চ‌লের ডি‌জিএম শাহ মো. খা‌লেদ নেওয়াজ ব‌লেন, গত রা‌তে আসা ৬০০‌টি পণ্যবাহী ট্রাক সকা‌লেই পার করা হ‌য়ে‌ছে। আর ব্যক্তিগত গা‌ড়ি ও যাত্রীবাহী বাস কম এসেছে। সেগু‌লো সরাস‌রি ফে‌রি‌তে উঠে পড়‌ছে। স্ব‌প্নের সেতু চালু হওয়ায় আমাদের পাটুরিয়া-দৌলত‌দিয়া নৌ রু‌টে দু‌র্ভোগ ছাড়া যানবাহন পারাপারে হ‌চ্ছে । এই নৌ রুটে বর্তমানে ২১টি ফেরি থাক‌লেও  চলাচল করছে ১৮‌টি । 

তি‌নি আরও ব‌লেন, এখন যানবাহন কম এলেও দুই এক মাস প‌রে গা‌ড়ির সংখ্যা বাড়বে।


একাত্তর/এসি

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর