শ্রীমঙ্গলে সিএনজি চালককে গলাকেটে হত্যা

আপডেট : ২৮ জুন ২০২২, ০৯:৪৮ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর দরবার শরীফ গেইটের পাশ থেকে এক সিএনজি অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় ও পায়ে ধারালো অস্ত্রের দাগ পাওয়া গেছে।

জানা গেছে, নিহত জামাল মিয়া (৪৫) মাঝেমধ্যে সিএনজি চালাতেন এবং দাদন ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হুমায়ুন কবীর জানান, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ খবর পায় উপজেলার কাকিয়াবাজার সিরাজনগর দরবার শরীফের গেইটের পাশে খালে একটি মরদেহ পড়ে আছে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

ভোর রাতে কোন এক সময় দুষ্কৃতিকারীরা তাকে গলা কেটে হত্যা করে থাকতে পারে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে আসেন জামাল মিয়া। ইদানীং এলাকার দাদন ব্যবসায়ীদের সাথে তার বিরোধ চলছিলো বলেও জানান তারা।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) দুদর্শন চন্দ্র রায় জানিয়েছেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রহস্য উদঘাটন করে আসামিদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর