ভারতে পাচার ২৫ বাংলাদেশিকে দেশে হস্তান্তর

আপডেট : ২৮ জুন ২০২২, ১০:০৬ পিএম

ভারতে পাচার হওয়া ২৫ বাংলাদেশিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতে নিযুক্ত দূতাবাসের কর্মকর্তারা।

মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসাদের মধ্যে ১২ জন পরুষ ও ১৩ জন নারী রয়েছেন। এরা হলেন: জুনায়েদ শেখ, আরিফুল ইসলাম, ইমন আক্তার, আব্দুল মমিন, শুভ ফারাজী, খলিল শেখ, জাকির হোসেন, আবু সৈয়দ গাজী, রবিউল শেখ, ফাইজুল ভূঁইয়া, হাসিব শেখ, জান্নাতি, আমেনা আক্তার, অর্পি খাতুন, খাদিজা খাতুন, রুকসানা, লাবনী খাতুন, ইমলি রানি, শুকলা মন্ডল, বিলকিস বেগম, শিরিনা খাতুন, লিপি আক্তার, জুবেদা বেগম, হোসনেআরা আক্তার ও রোজিনা আক্তার। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ আহম্মেদ বলেন,  ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এবং মহিলা আইন সমিতি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস এন্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবী সমিতির নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/জো 

ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
এখানকার ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা ইন্দোনেশিয়া আম পাঠাতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশস্থ ইন্দোনেশিয়া দূতাবাস।
বেনাপোল, সীমান্ত, ভারত, শিশু পাচার
ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর থেকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবির ২১ ব্যাটালিয়ন।বুধবার দুপুর আড়াইটার দিকে ২১ বিজিবি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর