রাজবাড়ীতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

আপডেট : ২৯ জুন ২০২২, ০৯:১২ পিএম

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের বাহেড় মোড়ের দক্ষিণ পাশে মো. ফয়েজুর রহমান নামের এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফয়েজুর রহমান পাট্টা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামিদুর রহমানের ছেলে ও পাট্টা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের বাহেড় মোড়ে একটি চায়ের দোকানে চা খেয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য ফয়েজুর রহমান।

এ সময় তিনি বাহের মোড়ের দক্ষিণ দিকে কুমুরজানি এলাকায় আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তার বুকে একাধিক গুলিবিদ্ধ হওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন: দুইশ’ সুপারি গাছ কাটলো দুর্বৃত্তরা

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডটি পূর্ব শত্রুতা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটতে পারে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চরনারায়নপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
রাজবাড়ী জেলার কালুখালীতে অভিযান চালিয়ে গৃহবধূ ফাহিমা হত্যামামলার প্রধান আসামী আব্দুর রহিম মন্ডল (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ী জেলায় পৃথকভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।সোমবার (৪ জুলাই) ভোর সোয়া তিনটার সময় সোহরাব মন্ডল পাড়া ও সকাল ৭টার দিকে শহরের...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর