দুইশ’ সুপারি গাছ কাটলো দুর্বৃত্তরা

আপডেট : ২৯ জুন ২০২২, ০৯:০৫ পিএম

ভোলায় একটি সুপারি বাগানের প্রায় দুই শতাধিক সুপারি গাছ ও চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ জুন) ভোর রাতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রাঢ়ীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

কে বা কারা এ গাছ কেটেছে তা জানা যায়নি। তবে গাছের সঙ্গে এমন শত্রুতা মেনে নিতে পারছে না বাগান মালিক ও এলাকাবাসী।

এ ঘটনায় জমির মালিক অহিদুল ইসলাম মাতব্বর ভোলা সদর মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেন।

বাগান মালিক মো. অহিদুল ইসলাম মাতব্বর জানান, গত ৫ বছর আগে ১৫০ শতাংশ জমিতে সুপারির বাগান করার উদ্দেশ্যে দুই হাজার সুপারির চারা রোপণ করে তিনি। বুধবার ভোরে বাগানে গিয়ে দেখেন প্রায় দুই শতাধিক সুপারি গাছ ও চারা কাটা অবস্থায় পড়ে আছে। কে বা কারা এ গাছ কেটে ফেলেছেন তা বলতে পারেন না তিনি। তবে তাদের পরিবারের সঙ্গে স্থানীয় কারো সুপারি বাগান বা অন্য কিছু নিয়ে বিরোধ নেই বলেও তিনি জানান।

গাছের সঙ্গে এমন শত্রুতা মেনে নিতে পারছে না এলাকাবাসী। তারাও নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেন।

ওই এলাকার বাসিন্দা মো. হোসেন, শিমুল মিয়া, মোক্তার হোসেন জানান, গাছের সাথে এমন বর্বরতা আগে দেখেননি তারা। এ ঘটনার সুষ্ঠু বিচার তাই সবার প্রত্যাশা।

আরও পড়ুন: মানিকগঞ্জে আগুন দিয়ে গৃহবধূকে হত্যা মামলায় তিনজনের দণ্ড

ভোলা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত এসব সুপারি গাছ থেকে বছরে অন্তত দুই লাখ টাকার সুপারি বিক্রি করা যেতো বলে জানান বাগান মালিক।


একাত্তর/আরএ

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর