নড়াইলে প্রতিপক্ষের হামলায় মুদি দোকানী খুন

আপডেট : ৩০ জুন ২০২২, ০১:২০ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে প্রতিপক্ষ লোকজনের হামলায় এক মুদি দোকানী খুন হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরও চারজন হামলায় আহত হন।

জানা যায়, নিহত কামরুল শেখ (৪০) পুরুলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরুলিয়া গ্রামের সাহাদত সর্দার ও কিসলু শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছিল। সকালে সাহাদত সর্দার গ্রুপের লোকজন সড়কি, ভেলাসহ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কিসলু শেখের লোকজনের উপর হামলা চালায়। 

তারা জানায়, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে কামরুল শেখ, সবুজ শেখ, জাকির শেখ, ইমরুল শেখ ও মঞ্জুরুল শেখ গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার কামরুল শেখকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি জানান। 


একাত্তর/জো

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর