টাঙ্গাইলে ঈদের জন্য প্রস্তুত এক লাখ গবাদিপশু

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৮:০৮ পিএম

ঈদুল আজহাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইল জেলার খামারীরা। ইতোমধ্যে খামারগুলোতে প্রায় এক লাখ গরুকে প্রস্তুত রেখেছেন খামারীরা। তাদের আশা, এবার ইদে ভালো দামে বিক্রি করতে পারবেন এসব গরু। 

তেমনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার স্থানীয় দুলাল হোসেন চকদার গড়ে তুলেছেন একটি গরুর খামার। আর এই খামারে আছে রাজা, মহারাজা, সুলতানসহ বাহারী নাম এবং নানা রঙের ছোট বড় শতাধিক গরু। ঈদুল আজহায় বিক্রির উদ্দেশ্যেই বেশ যত্ন সহকারে গরুগুলোকে লালন করছেন তিনি। 

চকদার গরুর খামারের মতো জেলায় আরও প্রায় ১৫ হাজারের মতো খামার রয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, খামারগুলোতে ৮৭হাজার ৯২ টি গরু আছে এবং খামারীরা বেশ ভালো করেই এসবের দেখভাল করছেন। এছাড়াও, গেলো কয়েকমাসে গো-খাদ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় খামারগুলোতে খরচও বেড়েছে। তারপরও ভালো দাম নিয়ে আশাবাদী খামারীরা। 

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া জানিয়েছেন, ঈদে কোরবানীর পশুর ঘাটতি নেই। পর্যাপ্ত সরবরাহ আছে। এছাড়াও, খামারীদের সব ধরনের সহায়তার কথাও জানিয়েছেন তিনি। 

একাত্তর/ এনএ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার কয়েক শ গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
ঈদুল আজহাকে ঘিরে কুমিল্লা সীমান্তে গরু চোরাচালান ও ঈদ পরবর্তী চামড়া পাচার রোধসহ যে কোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) থেকে আগামী শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর