ফতুল্লায় সিমেন্টের ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৮:১২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় শাহ সিমেন্টের ট্রাক চাপায় আসিফ নামের এ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

শুক্রবার (১ জুলাই) দুপুর দেড়টায় ফতুল্লার উত্তর কাশিপুর এলাকায় মুসকান মটরসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ ইকবাল হৃদয় মুন্সিগঞ্জ সদরের কাটাখালি এলাকার মৃত তোফাজ্জল হোসেন পিন্টুর ছেলে।

এদিকে, এঘটনায় ট্রাক চালক আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল যোগে ছাত্র আসিফ তার আরেক বন্ধুকে নিয়ে ঢাকার দিক থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল। এসময় ফতুল্লার উত্তর কাশিপুর এলাকায় অবস্থিত মুসকান মটরর্সের দখল করা সড়কের ফুটপাতের জায়গায় নির্মাণ করা দেয়ালের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে আসিফ এবং তার বন্ধু ফুটপাতে পড়ে যায়। তখন পিছন থেকে আসা শাহ সিমেন্টের ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-২৪৫৭) আসিফকে চাপা দিলে আসিফ ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয় লোকজন ট্রাকটিকে চালকসহ আটক করে পুলিশে দেয়।

ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ চৌধুরী জানান, এঘটনায় ট্রাকসহ চালককে গ্রেফতার করেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসএ

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর