বান্ধবীকে উত্যক্তের প্রতিবাদ করায় খুন, গ্রেপ্তার এক

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০২:৪৭ পিএম

বগুড়ায় চাঞ্চল্যকর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী আল জামিউল বনি হত্যাকাণ্ডের প্রধান আসামি আরিফকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় বগুড়ার র‌্যাব-১২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার এএসপি নজরুল ইসলাম। শনিবার গভীর রাতে আরিফকে রাজশাহীর সাগরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। 

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত ৩ জুন বিকেলে বগুড়া শহরের কলোনি বাজার এলাকায় আল জামিউল বনির বান্ধবীকে উত্ত্যক্ত করে আরিফ। এসময় বনি প্রতিবাদ করলে আরিফের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। 

এক পর্যায়ে আরিফ বনির ওপর চড়াও হয়ে তার মাথায় একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: আড়াইহাজারে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার

র‍্যাব জানিয়েছে, ঘটনার পর থেকেই আরিফকে গ্রেপ্তার করতে মাঠে নামে তারা। আরিফ ঢাকার গাজীপুর এবং পরবর্তীতে রাজশাহীতে আত্মগোপন করে ছিল। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা আছে বলে র‌্যাব জানায়। 


একাত্তর/এসজে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর