আড়াইহাজারে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১১:০৭ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ বাড়ি থেকে মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৩ জুন) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় তাদের গলা কেটে হত্যা করে পালিয়েছেন হত্যাকারীরা।

জানা গেছে, নিহতরা হলেন গ্রামের প্রয়াত আউয়ালের স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার একমাত্র ছেলে তালহা (৮)। 

রাজিয়ার বড় ভাই মফিজুল ইসলাম জানান, উজান গোবিন্দপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আউয়ালের সঙ্গে ১০ বছর আগে তার বোনের বিয়ে হয়। পাঁচ বছর আগে ভগ্নিপতি আউয়াল স্ট্রোক করে মারা যান। টিনশেড বিল্ডিংয়ে ছেলে তালহাকে নিয়ে স্বামীর ভিটায় থেকে যান রাজিয়া। তাদের সংসারের খরচ যোগাতেন মফিজুল ও তার বোন ফারহানা আক্তার তিথি। 

image


তিনি আরও জানান, সকালে বোনের বাড়ি থেকে তিথির কাছে ফোন আসে। এরপর তারা গিয়ে দেখেন আলাদা আলাদা কক্ষে বোন ও ভাগনের নিথর দেহ পড়ে রয়েছে। 

কারও সঙ্গে তার বোন-ভাগনের কোনো বিরোধ ছিল কি-না, সেই বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘরের কলাপসিবল গেট কিংবা জানালা-দরজা ভেঙে প্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, পূর্ব পরিচিত কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। 

তবে কেন এই হত্যাকাণ্ড, তদন্ত ছাড়া এখনই তা বলা যাচ্ছে না বলে জানান তিনি। 


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর