ধর্ষণের শিকার মাদরাসার ছাত্রীকে ঘটনা না জানাতে শপথ

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৮:২৭ পিএম

নারায়ণগঞ্জে ৯ বছরের এক মাদরাসার ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ, এ ঘটনা না জানাতে ওই শিক্ষার্থীকে ধর্মের দোহাই দিয়ে শপথ নিতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

গত বুধবার (২৯ জুন) রাত আটটার দিকে জেলার আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রোববার (৩ জুলাই) সকালে ওই ছাত্রীর মা বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

নির্যাতনের শিকার শিক্ষার্থী স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

অভিযুক্তরা হলেন- একই এলাকার প্রাইভেট শিক্ষক আল মাহি (২২) ও তার ছাত্র মো. আছলাম (১৮)।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান, একই এলাকার রফিকুলের বাড়িতে আল মাহি নামের এক যুবকের কাছে শিশুটিকে প্রাইভেট পড়ছিল। ওই শিশুর সঙ্গে প্রাইভেট পড়তো আছলাম নামের এক ছাত্র। শিক্ষক ও ছাত্র প্রায় সময় শিশুটিকে শারীরিক নির্যাতনসহ ধর্ষণের চেষ্টা করতো। এক পর্যায়ে ২৯ জুন রাতে আটটার দিকে শিশুটি পড়তে গেলে আল মাহি ও আছলাম তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘটনা কাউকে না জানাতে ধর্মের দোহাই দিয়ে শপথ নিতে বাধ্য করা হয়।

কিন্তু রাতে গিয়ে শিশুটি তার মাকে সব খুলে বলে। আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: ঈদের সাত দিন এক জেলার বাইক অন্য জেলায় যাবে না

অপরদিকে ফতুল্লার পাগলা পশ্চিম দেল পাড়া এলাকায় বিয়ের প্রলোভনে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ইমরুল (১৮) নামে এক তরুণ প্রায় সময়ই কিশোরীকে প্রেমসহ কু প্রস্তাব দিতো। এক পর্যায় প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রস্তাব দেয়। শুক্রবার (১ জুলাই) রাত ৯টার বাসায় কিশোরীকে একা পেয়ে ইমরুল ধর্ষণ করে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।


একাত্তর/এসি

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর