পাবনায় হাসপাতাল পরিদর্শন, অসন্তোষ অতিরিক্ত সচিবের

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১০:৪৪ পিএম

২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের নানা অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার নিম্নমান দেখে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সাইদুর রহমান।

রোববার (৩ জুলাই) দুপুরে তিনি হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ জরুরি বিভাগ, রন্ধনশালা, শিশু, গাইনি, মেডিসিন, পেইং ওয়ার্ড ও অপারেশন থিয়েটার কক্ষ পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি হাসপাতালের বাহিরের পরিদর্শন করে নোংরা পরিবেশ, ব্যবহার অনুপযোগী ওয়াশরুম, বাথরুম দেখে অসন্তোষ প্রকাশ করেন। 

পরিদর্শন শেষে তিনি হাসপাতালের দায়িত্বে থাকা সহকারী পরিচালক ডা. মো. ওমর ফারুক মীরের প্রশাসনিক কক্ষে হাসপাতালের কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

আরও পড়ুন: ধর্ষণের শিকার মাদরাসার ছাত্রীকে ঘটনা না জানাতে শপথ

এ সময় অতিরিক্ত সচিব হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীরকে উদ্দেশ করে বলেন, সব অনিয়ম অব্যবস্থাপনার জন্য আপনাকেই জবাবদিহি করতে হবে। আপনি দ্রুত এসব অনিয়ম অব্যবস্থাপনা নিরসন করে স্বাস্থ্যসেবার মান বাড়ান। 

দুই মাসের মধ্যে হাসপাতালের সব নোংরা অকেজো জিনিসপত্র অপসারণ করার নির্দেশও দেন তিনি। 


একাত্তর/এসি

পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর