চিংড়ি ঘের থেকে বের হওয়া গ্যাসেই রান্নাবান্না করছেন ঘের মালিক

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১০:৫০ এএম

মোংলায় একটি চিংড়ি ঘের থেকে প্রাকৃতিক গ্যাসের উদগীরণ শুরু হওয়ার পর পাইপলাইন বসিয়ে তা দিয়ে কয়েকদিন ধরে রান্নাবান্নার কাজ করছেন ঘের মালিকের পরিবার। 

ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসন বলছে, প্রাথমিক পর্যবেক্ষণে ঘেরটিতে প্রাকৃতিক গ্যাসের অস্তিত্ব মিলেছে। বিষয়টি ঊর্ধ্বতন ও বাপেক্স কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 

মোংলার মিঠাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা দেলোয়ার শেখের (৩৫) পৌনে তিন বিঘার চিংড়ি ঘেরের ৭-৮টি জায়গা থেকে গত এক সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে গ্যাসের উদগীরণ ঘটছে। প্রায় ছয় বছর ধরেই এ গ্যাসের উদগীরণ হয়ে আসলেও, সপ্তাহখানেক ধরে আগের তুলনায় উদগীরণের চাপ বেড়ে গেছে। 

ফলে ঘের মালিক গ্যাসের উদগীরণস্থল থেকে স্থানীয় পদ্ধতিতে একটি ড্রামের সাহায্যে পাইপলাইন টেনে তা দিয়ে গত ৩-৪ দিন ধরে ঘরের সকল রান্নাবান্নার কাজ করছেন। আর ঘেরের মধ্যে গ্যাসের উদগীরণ ও সেই গ্যাস দিয়ে রান্নার খবর ছড়িয়ে পড়ায় দূরদূরান্ত থেকে উৎসুক মানুষের ভিড় জমছে সেখানে।

image


ঘেরের মালিক দেলোয়ার শেখ জানান, মূলত ছয় বছর আগে এ চিংড়ি ঘেরের জমি থেকে বালু ও মাটি উত্তোলনের জন্য স্থানীয় ছোট ড্রেজার বসানোর চেষ্টা করেন তিনি। তখন ৬০ ফুট গভীরে ড্রেজারের পাইপ ঢোকানোর পর সেখান থেকে বের হতে থাকে এ গ্যাস। 

সেসময় গ্যাসের চাপে পাইপ থেকে মাটি, বালু ও পানি একশ' থেকে দেড়শ' ফুট উপরে পর্যন্ত উঠতে থাকে। তা দেখে ভয় পেয়ে দেলোয়ার শেখ সেখান থেকে দ্রুতই সেই পাইপ তুলে ফেলেন। কিন্তু সেই থেকেই মূলত ঘেরটি থেকে গ্যাসের এ উদগীরণ ঘটে আসছে। এ ঘটনার ঝই-ঝামেলা এড়াতেই মূলত তখন তিনি বিষয়টি গোপন রাখেন বলে জানান তিনি। 

কিন্তু সপ্তাহখানেক ধরে উদগীরণের পরিমাণ ও চাপ বেড়ে যাওয়ায় তা কাজে লাগানোর উদ্যোগ নেন দেলোয়ার। এরপর স্থানীয় মেকানিকদের সহায়তায় সেখান থেকে লাইন টেনে ঘরে রান্নার কাজ করছেন তিনি। 

image


গ্যাস উদগীরণের বিষয়ে তেল, গ্যাস, খনিজসম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাট জেলা আহবায়ক নুর আলম শেখ বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলের বিভিন্ন জায়গা প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদের অস্তিত্ব রয়েছে। বাপেক্সের উদাসীনতার কারণেই এসব সম্পদ সনাক্ত, উত্তোলন ও এর ব্যবহার সম্ভব হচ্ছেনা। মিঠাখালী গ্রামের ঘের থেকে উদগীরণ হওয়া গ্যাসের পরীক্ষা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি। 

আরও পড়ুন: দলবেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে ঘেরটিতে জ্বালানী গ্যাসের অস্তিত্ব মিলেছে। সেই গ্যাস দিয়ে তারা রান্নার কাজও করছেন দেখেছি। তাই বিষয়টি ঊর্ধ্বতন ও বাপেক্স কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন তারাই এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ও ব্যবস্থা নেবেন। 

দুর্ঘটনা এড়াতে গ্যাসের উদগীরণস্থলে লোকজনের ভিড় ও গ্যাসের সংযোগ লাইন বন্ধ রাখতে সেখানে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর