চুয়াডাঙ্গায় সাহিত্য মেলা

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৭:০৬ পিএম

দেশের তৃণমূলের কবি সাহিত্যিকদের লেখনীর মান উন্নয়নে ও তাদেরকে জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে তুলে ধরার মানসে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমীর আয়োজনে জেলা পর্যায়ে শুরু হয়েছে জেলা সাহিত্য মেলা ও কর্মশালা।

এরই ধারাবাহিকতায় বাংলা একাডেমী কর্তৃপক্ষ প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা গোপালগঞ্জ ও দেশের স্বাধীনতার সুতিকাদ্বার দেশের প্রথম অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গা জেলা থেকেই শুরু হয় মেলা।

গত ২ ও ৩ জুলাই দুইদিন ব্যাপী জাঁকজমকপূর্ণ ও নান্দনিক পরিবেশে এক সৃষ্টিশীল চর্চার উদ্দীপনায় দুই জেলার কয়েকশ’ কবি সাহিত্যিকদের মিলনমেলায় সাহিত্য মেলা এবং কর্মশালা শেষ হয়েছে।

সাহিত্য মেলার মূল উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর একাত্তরকে বলেন, সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখকদের চিহ্নিত করে অঞ্চলভিত্তিক লেখকদের মধ্যে একটা সম্প্রীতির মেলবন্ধন তৈরিই এ আয়োজনের উদ্দেশ্য।

তিনি বলেন, তৃণমূলের কবিদের দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসা এবং সংস্কৃতির ক্ষেত্রের যে পলিসি ২০০৬ সালের নীতিমালা ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার নীতিমালাকে আরো উন্নত করার লক্ষ্যে আমরা সারাদেশেই কাজ করে যাচ্ছি সাংস্কৃতিক সম্মেলনের মাধ্যমে।

এ কাজে অনেক তথ্য বেরিয়ে আসবে সেইগুলো নিয়েই আমরা কাজ করবো এবং তৃণমূল লেখকদের পাণ্ডলিপি থেকে হবে প্রকাশনা এবং জাতীয় পর্যায়ে যেমন পদক বা সম্মাননা দেওয়া হয় এখন থেকে তৃণমূলের গুণীদেরকেও রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পদক দেওয়া হবে, যোগ করেন আবুল মনসুর।

জেলা সাহিত্য মেলা নিয়ে বাংলা একাডেমীর মহাপরিচালক কবি নুরুল হুদা একাত্তরকে বলেন, তৃণমূলী অঞ্চল থেকে শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে যে নান্দনিকতা মানুষে মানুষে মিলনের ও ভালোবাসা মধ্যে আছে সেখানে ঘৃণার ব্যাপার নাই এই বিষটিকেই সাহিত্য মেলার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের মাঝে জানিয়ে দেওয়া।

তিনি বলেছেন, বাংলাদেশে শুদ্ধাচার সংস্কৃতির নির্মাণে বড় অস্ত্র বা উপায় হলো সৃজনশীলতাকে জাগ্রত করা। এজন্য আমরা রাজধানীতে সাহিত্য মেলা না করে তৃণমূলী জেলা প্রান্তিক জেলা চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ থেকে শুরু করেছি। পর্যায়ক্রমে সব জেলায় করা হবে।

আরও পড়ুন: নোয়াখালীতে তরুণীসহ চার রোহিঙ্গা যুবক আটক

এর মাধ্যমে সাহিত্যিকরা নিজেরাই তাদেরকে এগিয়ে নিয়ে যাবার আরো বেশি চেষ্টা করবে উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগে সরকার যদি সহযোগিতা না করে, তাহলে এটা এগিয়ে নিয়ে যাওয়া মুশকিল। 


একাত্তর/আরএ

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর