নোয়াখালীতে তরুণীসহ চার রোহিঙ্গা যুবক আটক

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৬:১৪ পিএম

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে আটককৃত রোহিঙ্গাদের পুলিশে সোপর্দ করা হয়। এর আগে একই দিন সকাল ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৫৬নং ক্লাস্টারের মো. ইউসুফের ছেলে নাছির উল্ল্যাহ (২০) ৭৪ নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে রাজামিয়া (১৮) ৭৪ নং ক্লাস্টারের সালেহ আহম্মদের ছেলে জন্নাত উল্ল্যাহ (২০) ৭১ নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে মনিরুজ্জামান (৩৫) ও একই ক্লাস্টারের নূর মোহাম্মদের মেয়ে লোবেদা (২২)।

স্থানীয়রা বলছে, সোমবার সকালের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকায় এক সুন্দরী তরুণীসহ ঘোরাফেরা করেন ৪ জন যুবক।

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে দুপুরের দিকে চরজব্বর থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

আরও পড়ুন: রাজবাড়ীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজন গ্রেপ্তার

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, সোমবার ভোর রাতের দিকে দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হয়।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর