প্রেমের বিয়ে, ডিভোর্সের পর শিশুকে শ্বাসরোধে হত্যা মায়ের

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১০:০৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক অশান্তি ও অভাব- অনটনের কারণে আড়াই বছরের কন্যা শিশু জান্নাতুলকে শ্বাসরোধ করে হত্যা করেছেন মা সারমিন আক্তার। এ ঘটনায় সন্তান হত্যার দায়ে মাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার উত্তর নরসিংপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিশুর মা সারমিন আক্তার জানান, তিন বছর আগে প্রেম করে শাকিল নামে এক যুবকের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে জান্নাতুল নামে একটি কন্যা সন্তান জন্ম নেয়।

শিশুটির ছয় মাস বয়সে স্বামী অন্যত্র আরেকটি বিয়ে করে চলে যান। এরপর থেকে বাবা-মায়ের কাছে থাকেন তিনি। বিভিন্ন সময়ের পারিবারিক অশান্তি ও অভাব-অনটনের কারণে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি।

শিশুর মৃত্যু হলে প্রথমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রচার করেন অভিযুক্ত সারমিন। পরে শিশুকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: খুলে দেয়া হলো নলকা সেতু, ঈদে যানজটের শঙ্কা নেই

ফতুল্লা মডেল থানার পরিদর্শক হুমায়ন কবির জানান, পারিবারিক অশান্তি ও অভাব-অনটনের কারণেই শিশুটিকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন অভিযুক্ত। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর